মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে চা শ্রমিক যুব সংঘের সংবর্ধনা

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন সুরমা চা বাগানের চা শ্রমিক যুব সংঘ।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সুরমা চা বাগানের মাহঝিলের কাঠালবাড়ি এলাকায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চা বাগান যুব সংঘ এর সভাপতি বীরেন্দ্র গৌড়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা’র এমডি ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ আফজাল হাসান। বক্তব্য রাখেন সুরমা চা বাগান চা শ্রমিক যুব সংঘের সুমন গৌড়, সবুজ রেলি, মনোয়ারা বেগম, বাদল বিন, পিংকি গৌড়, অমীরণ গৌড়, দিলীপ কৌরি, গোলাপ বিন, বিরাজ গৌড়, সম্পদ বিন, সুকুমার গৌড় প্রমূখ। অনুষ্ঠানে চা শ্রমিক যুব সংঘের নেতৃবৃন উপস্থিত ছিলেন। মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী সংবর্ধনা ও সম্মাননা প্রদানের জন্য চা শ্রমিক যুব সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সুরমা চা বাগানের চা শ্রমিক যুব সংঘ একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন হিসেবে চা শ্রমিকদের খেলাধুলা ও জীবনমান উন্নয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন