মাদকের বিরুদ্ধে লাখাই থানা পুলিশের অভিযান, গ্রেফতার ১

মাদকের বিরুদ্ধে লাখাই থানা পুলিশের আরও একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।সফল বিশেষ অভিযানে ইয়াবা সহ একজন কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন-২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের সায়েদ মিয়ার ছেলে মোঃ শরীফ মিয়া (৩২)।

সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে ও এসআই (নিঃ) বিপুল চন্দ্র দেবনাথ, এসআই (নিঃ) মানিক সাহা, এএসআই (নিঃ) মোঃ খায়রুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ৩ মে রবিবার রাতে লাখাই থানাধীন ২নং মোড়াকরি ইউপির অন্তর্গত মোড়াকরি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শরীফ মিয়ার হেফাজত হইতে ১৭ (সতের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়।

লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন