- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাদকের ভয়ানক থাবায় আতঙ্কে আজমিরীগঞ্জ

আজমিরীগঞ্জে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মাদকের বিস্তার। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার ও সেবনের অভিযোগে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

বিশেষ করে কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের ছোবলে জড়িয়ে পড়ায় ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শঙ্কিত অভিভাবকরা।

উপজেলার স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন পয়েন্টে গোপনে চলছে মাদক কেনাবেচা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও অনেক ক্ষেত্রে মাদক কারবারিরা কৌশল পরিবর্তন করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে মাদকের বিস্তার ঠেকানো কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।

মাদককে ঘিরে চুরি, ছিনতাই, মারামারিসহ নানা অপরাধের আশঙ্কাও বাড়ছে। মাদকের টাকা জোগাড় করতে কেউ কেউ অপরাধে জড়িয়ে। এতে একদিকে সামাজিক অস্থিরতা বাড়ছে, অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।

অভিভাবকদের ভাষ্য, কিশোর-তরুণদের একটি অংশ আড্ডা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

মাদকের আসক্তির শুরুতে কৌতূহল বা বন্ধুবান্ধবের প্রভাবে মাদক গ্রহণ করলেও পরবর্তীতে অনেকে এতে আসক্ত হয়ে পড়ছে।

উপজেলা কাকাইলছেও কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান, কাকাইলছেও কয়েকটি পয়েন্ট প্রায়ই রাতে মাদকসেবীদের দেখা মিলে। পরিবারের অবাধ্য হয়েই তারা মূলত মাদকের সাথে জরিয়েছে।

জলসূখা ইউনিয়নের শাহিনূর মিয়া জানান, আমাদের ইউনিয়নেও যুবকদের নেশার প্রতি দিন দিন আসক্তি বাড়ছে। নেশার টাকা না পেয়ে রাতের আঁধারে এলাকায় চুরি সংঘটিত হয়। চুরের আতকে আছে ইউনিয়নবাসী।

বদলপুর ইউনিয়নেরর লুকুছ মিয়া জানান, পিরোজপুর পয়েন্ট সহ বদলপুর, পাহাড়পুরে নতুন করে মাদকে সাথে জড়াচ্ছে অনেক যুবক। যাদের অনেকে পরিবারই দারিদ্র্য।

মাদকের আসক্তিতে শিক্ষা, পরিবার ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলেও ধারণা করছে স্থানীয় সুশীল সমাজ।

আজমিরীগঞ্জের সচেতন নাগরিকরা বলছেন, শুধু অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক সরবরাহের উৎস, কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়াঝর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।

আজমিরীগঞ্জকে মাদকমুক্ত করতে প্রশাসনের নিয়মিত অভিযান জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মাদকাসক্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপ জরুরি।

মাদকের ভয়াল বিস্তার ঠেকাতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপে না নিলে ভয়াবহ রুপ ধারণ করতে পারে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।

মাদক থেকে যুক সমাজ কে রক্ষা করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ওহ সামাজিক সংগঠন গুলোর ভূমিকা প্রয়োজন।
আজমিরীগঞ্জে মাদক মুক্ত করতে একতা গঠনই সমাধান বলে মনে করছে স্থানীয় উপজেলার সচেতন মহল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন