- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মানবিক কাজে ওয়ালটন প্লাজার সম্মাননা পেলেন এএসআই শাহজালাল

মানবিক কর্মকাণ্ড, হারানো মোবাইল ফোন উদ্ধার এবং পেশাগত দায়িত্ব পালনে অনন্য নিষ্ঠা ও দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন শায়েস্তাগঞ্জ থানার (এএসআই) মোঃ শাহজালাল (নিরস্ত্র)।

​শনিবার (১৭ অক্টোবর) ওয়ালটন প্লাজা শায়েস্তাগঞ্জ শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক তাঁর হাতে তুলে দেওয়া হয়।

​জানা যায়, এএসআই মোঃ শাহজালাল তার দায়িত্বশীল আচরণ, দ্রুততম সময়ে নাগরিকদের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার এবং বিভিন্ন মানবিক সামাজিক কাজের মাধ্যমে স্থানীয় জনমনে প্রশংসিত হয়ে আসছেন। তাঁর এই নিষ্ঠাপূর্ণ কাজের উৎসাহ ধরে রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে ওয়ালটন প্লাজা শায়েস্তাগঞ্জ এই উদ্যোগ গ্রহণ করে। ​সম্মাননা প্রদানকালে ওয়ালটন প্লাজা শায়েস্তাগঞ্জ শাখার ম্যানেজার ও সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তাঁরা এএসআই শাহজালালের ভবিষ্যৎ সাফল্য ও পেশাগত জীবনের সমৃদ্ধি কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর এই প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন