- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাও. ফয়জুল হাসান (র.) এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম দারুল উলুম কাড়ারাই মাদ্রাসার দীর্ঘ ৩০ বছরের প্রতিষ্ঠা মুহতামিম মাও. ফয়জুল হাসান (র.)এর মৃত্যুতে রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার পঞ্চগ্রাম কাড়ারাই মাদ্রাসা হল রুমে জাউয়া দারুল হাদীস মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সোবাহান’র সভাপতিত্বে, পঞ্চগ্রাম কাড়ারাই মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা ছমির উদ্দীন সালেহ ও শিক্ষক মাওলানা ফারুক আহমদ’র যৌথ পরিচালনায় প্রধান মেহমান হিসাবে নসীহত পেশ করেন কাজির বাজার মাদ্রসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী।

বিশেষ মেহমান হিসাবে নসীহত পেশ করেন জাউয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাইদ আহমদ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের ৩ বারের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, পঞ্চগ্রাম দারুল উলুম কাড়ারাই মাদ্রাসার মুহতামিম মাওলানা আক্তার হোসাইন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সমাজসেবী আবু তাহের,মাও. ফয়জুল হাসান(র.)এর বড় ছেলে মাওলানা নুর হোসাইন, পঞ্চগ্রাম ইমদাদুল উলুম কামরূপদলং মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই, সোনাপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মইনুল ইসলাম, পাগলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুনাজির আহমদ, মাও. মাশুক আহমদ হেলালী, শেখ মাও. আব্দুল কাহার, মাওলানা আনোয়ার হোসাইন, মাও. কবির আহমদ, মাও. এমরান হোসাইন, মাও. ফখর উদ্দীন, হাফিজ মাওলানা শামীম আহমদ,মাওলানা আস্কর আহমদ, ডা. মাওলানা আমির উদ্দীন,ইউপি সদস্য মাওলানা সালিক আহমদ,মো. বদরুল আলম, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আবুল হাসনাত, হাফিজ সিহাব উদ্দীন,মাও. মিজানুর রহমান সহ প্রমুখ।

উল্লেখ্য, মাও. ফয়জুল হাসান(র.) গত ১০ জুলাই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করিয়াছেন।

আলোচনা সভা শেষে মাও. ফয়জুল হাসান (র.)’র রুহের মাগফেরাত কামনা সহ এলাকার সকল মুরদেগানদের জন্য দোয়া পরিচালনা করেন প্রধান মেহমান সিলেট কাজির বাজার মাদ্রসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন