সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম নিবাসী হযরত আবু বকর ছিদ্দীক (রাঃ) দাখিল মাদরাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা ফারুক আহমদ খানের জানাজার নামাজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে ও অত্র মাদরাসার দাখিল দশম শ্রেণির শিক্ষার্থী হাফিজ ক্বারি আবু বকর ছিদ্দীক খান। দোয়া পরিচালনা করেন হযরত আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী, ছাহেবজাদায়ে ফুলতলী।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন অত্র মাদরাসার পরিচালক ও বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা রফিকুল ইসলাম খান।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এছাড়াও বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল ও সুপার, শিক্ষকবৃন্দ, উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি জানাজায় অংশ নেন।
মাওলানা ফারুক আহমদ খান ছিলেন দ্বীনি শিক্ষা ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ কজন ব্যক্তি। তাঁর প্রতিষ্ঠিত মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল নেক আমল ও দ্বীনি খেদমত, বিশেষ করে মাদরাসা প্রতিষ্ঠায় তাঁর ত্যাগ ও কুরবানিকে কবুল করুন, তাঁকে ক্ষমা ও রহমত করুন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।
