মেধাবী যুবকরা বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন নিয়ে পরিকল্পনা করছে: তোফায়েল

দেশ পরিবর্তনের কারীগর আমার মেধাবী সন্তানরা, যুবকরা আজকে পরিবর্তনের জন্য আসছে জামায়াতকে নিয়ে দাঁড়িপাল্লাকে নিয়ে বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন নিয়ে পরিকল্পনা করছে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।

তিনি শনিবার দুপুরের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশাল মটর সাইকেল বহর নিয়ে তাহিরপুর সদর বাজারের বটতলায় এসে প্রধান অতিথির বক্তব্য কথা গুলো বলেন।

তিনি আরও বলেন,আমরা কাউকে শত্রু মনে করি না,রাজনৈতিক মাঠে আমরা একে অপরের বন্ধু। দেশের মধ্যে কোনো বিভেদ চাই না।জামায়াত ইসলামী দেশে আগেও উজ্জ্বল ছিল আজও আছে। আমরা মায়েদের নারীদের সবোচ্ছ সম্মান দিবো, তারা ঘরে বাহিরে সব কিন্তু সামলিয়ে চাকরী করে। আমরা তাদের কর্মঘন্টা কমিয়ে আনবো।
তিনি বলেন,জামায়াতে ইসলামী জন্ম থেকেই কর্মী সমর্থক জনগনকে আলোর পথে,বেহেশতে পথে শান্তি পথ দেখিয়েছে, যেন বেহেশতের পথে হাটতে পারে আর এই পথ দেখানো যদি বেহেশতে টিকিট বিক্রি করা হয় তাহলে সেই টিকেট বিক্রি করতে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধক্ষ্য রুকন উদ্দিন এর সভাপতিত্বে তিনি আরও বলেন,আমাদের ভাইয়েরা একটা সময় রাজাকারের ট্যাবলেট বিক্রি করতো, ৫ আগষ্টের পর তারা আর পারছে না। রাজাকার ট্যাবলেট যারা বিক্রি করেছিল তাদের আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকায় মাত্র ৩৭ জনের কথা বলতে পেরেছিলো জামায়াতের। আর বাকী চিহ্নিত সাবোস্ত রাজাকারদের দল করা ছিল তা সবাই জানে।

তোফায়েল আহমেদ খান বলেন, জামায়াতে ইসলামী বিজয়ী হলে দেশের উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনবে,হাওর পাড়ে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সহ সকল ক্ষেত্রে উন্নয়ন করবো। আমরা শ্রদ্ধা করবো কাউকে জুলুম অন্যায় কটু কথা বলবো না। মানুষের অধিকার আদায় ও প্রতিষ্ঠার জন্য কাজ আর সংগ্রাম করবো যা আগেও করেছি।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে জামায়াত ইসলামী নেতা কর্মী সমর্থক ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন