মেয়ের পছন্দ করা জামাইয়ের হাত ধরে পালালেন মা

ঝিনাইদহের শৈলকুপায় নিজের বড় মেয়ের জন্য পছন্দ করা হবু জামাইয়ের হাত ধরে পালিয়ে গেছেন মা রিমি খাতুন (৩৫)। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার উপজেলার চর-ত্রিবেণী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিমির স্বামী রাশেদ আলী শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় যুগ আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রিমি খাতুনের সঙ্গে শৈলকুপার চর-ত্রিবেণী গ্রামের গাড়ি চালক রাশেদ আলীর (৩৮) বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। জীবিকার তাগিদে রাশেদ প্রায়ই বাড়ির বাইরে থাকেন।

অভিযোগ উঠেছে, এক বছর আগে টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের মামুন হোসেন (২৪) নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় রিমির।

মামুন নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। সেই পরিচয় থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে রিমি তার নিজের মেয়ের বিয়ের জন্য মামুনকে পছন্দ করেন। তবে মা ও হবু জামাইয়ের মধ্যকার অতিরিক্ত মেলামেশা ও ঘনিষ্ঠতা দেখে মেয়ে এই বিয়েতে আপত্তি জানায়।তবু মা রিমি রাশেদের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা কালের কণ্ঠকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন