সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসায় যান, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান আশিক।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি মিজানুর রহমান চৌধুরীর বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে কথা বলেন।
এ সময় আশিকুর রহমান আশিক মিজানুর রহমান চৌধুরীর দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন।
