মো: আশফাকুর রহমান-এর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির দিবা শাখার মেধাবী ছাত্র মো: আশফাকুর রহমান প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ ইংরেজিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হয়েছে।

তার বৃত্তি পরীক্ষার রোল নম্বর৬০১৩০৪৫। তার বাবা মো: আরিফুল হক সরকার সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তার মা মোছা: ফারহানা আক্তার একজন আদর্শ গৃহিনী। তার ছোট বোন আফিয়া জান্নাত রাইসা সিলেট সরকারী কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে অধ্যয়নরত। তার মূলবাড়ি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলায় অবস্থিত। বর্তমানে মৌবন-৩৭, সোবহানীঘাট সিলেটে বসবাস করছেন। মো: আশফাকুর রহমান-এর ইচ্ছা ভবিষ্যতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়।

তার মা ও বাবা সকলের নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন, ভবিষ্যতে যেন সে আরও ভালো ফলাফল করতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন