মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণের মাধ্যমেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ বিনির্মাণ সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী অলংকারী ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলার হযরত আমির হামজা (রা.) জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মিলনায়তনে ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী; বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ পৌরসভা শাখার সেক্রেটারি ও অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাহেদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ও সাবেক মেম্বার হাবিবুর রহমান, জামায়াত নেতা নাজিম উদ্দীন, আতিকুর রহমান, আবুল হোসেন. আবুল কালাম এবং ছাত্রনেতা আজিজুর রহমান প্রমুখ।
