সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর আম্বরখানা, ফাজিল চিশত, জালালাবাদ পীর মহল্লা, এলাকায় গণসংযোগ করেন। এছাড়াও গতকাল রাতে সদর উপজেলার নয়াবাজার, ধোপাগুল বাজারে গণসংযোগ করেন। গণসংযোগ কালে প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, মামুন বেপারি, মাহফুজ আহমদ, সেলিম উদ্দিন, আরিফ মিয়া, মেঘদাদ আহমদ, মলয় চক্রবর্তী, সৈকত হোসেন, প্রমূখ।
গণসংযোগ কালে প্রণব জ্যোতি পাল বলেন ,অতীতে ১২টি সংসদ নির্বাচনে গঠিত সংসদে জনমতের প্রতিফলন ঘটে নাই। সংসদ পরিণত হয়েছিল কোটিপতি, দুর্বৃত্ত ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তির ক্লাবে। এরা সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে, শিক্ষা-চিকিৎসার অধিকারকে টাকার কাছে জিম্মি করেছে, মানুষের অধিকারকে বানিয়েছে পণ্য। গত ৫৪ বছরে এরা এমন দেশ বানিয়েছে যেখানে টাকা নেই যাদের সেই মানুষদের শিক্ষা-স্বাস্হ্যসহ কোন অধিকার নেই।
প্রণব জ্যোতি পাল, অতীতের দুংশাসনের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ের শক্তি কে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
