মরহুম আব্দুস সামাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট উপদেষ্টা ও খাসদবীর এলাকার মুরুব্বী মরহুম আলহাজ্ব আব্দুস সামাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ৫নং ওয়ার্ডের প্রথমগ্ললিতে ৫ টিমের ৪ পর্বের নক আউট পদ্ধতিতে ইবরার টাইটান্স বনাম দুরন্ত ক্যাপিটাল খেলায় দুরন্ত ক্যাপিটাল বিজয়ী হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদল সহ সাধারন সম্পাদক সজিবুর রহমান রুবেল, ৪,৫, ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নাসরিন আক্তার, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মো আখতারুজ্জামান মাসুক, সিলেট অনলাইন প্রেসক্লাব কোষাধ্যক্ষ শহীদুর রহমান জুয়েল, উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট ক্রীড়া সম্পাদক মিয়াছিন, উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট সহ-ধর্ম সম্পাদক মামুনুর রশিদ রাজিব, মহানগর যুবদলসহ ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইমন আহমদ,ছাএদল নেতা ফাহিম প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন