লাখাইয়ে প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্তকরন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন হবিগঞ্জের জেলা প্রশাসন ডঃ জিএম সরফরাজ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লাখাইয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্লাবনভূমি/প্লাবিত ধানক্ষেত/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত করন কর্মসূচী উপজেলার লাখাই ইউনিয়ন এর চিকনপুর ব্রীজ অংশে প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্ত করন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান দুপুর বেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিয়া মোঃ আজম, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি ডক্টর জিএম সরফরাজ বলেন মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে লাখাইয়ে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে। পোনামাছ নিধন বন্ধে সংসলিষ্ট সকলের সজাগ দৃষ্টি রাখার উপর গুরুত্বারোপ করে বলেন কোন অবস্থায় যেন পোনামাছ নিধন করা না হয় সেদিকে খেয়াল রেখে তা সংরক্ষণ করতে হবে।
আলোচনা শেষে প্রধান অতিথি ডক্টর জিএম সরফরাজ চিকনপুর ব্রীজ অংশে প্লাবনভূমিতে ২৬৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করন করেন।
