সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী ও নীতিবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার এনসিপির ২, এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তির ১ ও ছাত্রশক্তির ৩ জনকে দলের সকল পদ ও প্রাথমিক সদস্য থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রাপ্তরা হলেন-মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদ, জাতীয় যুবশক্তির সাবেক কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক মারুফ আল হামিদ, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য জাবেদ রহমান, ছাত্রশক্তির মৌলভীবাজার জেলার (ভারপ্রাপ্ত) সদস্য সচিব শাফকাত হোসেন সাদেক ও মূখ্য সংগঠক মামুন রহমান রাজু।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা, যুবশক্তির দপ্তর সেলের দপ্তর উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাকিল আহমাদ ইকবাল এবং জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
উভয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
