- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮

মৌলভীবাজার সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ মাদকসেবী ও কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। মৌলভীবাজার সদর থানাধীন চাঁদনীঘাট, ক্লাব রোড ও পৌরসভা রোড এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃত ৮ আসামিরা হলেন-বেরিরচরের মৃত. আব্দুল খালিকের ছেলে মো. রমজান মিয়া (৫০), রাজনগরের ভাদুরগঞ্জের সিরাজ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ফান্দাউক মুন্সীআটি এলাকার সুরত মিয়ার ছেলে বাহার উদ্দিন (২৪), পাহাড় বর্ষিজোড়া এলাকার ফয়সল আহমদের ছেলে বিউল আউয়াল (২৯), একই এলেকার মৃত. রসময় করের ছেলে প্রভাত কর (৩৬), দিনাজপুরের বীরগঞ্জ থানার ব্রাহ্মণডাংগা/সম্ভুগাঁও এলাকার মৃত. একে এস নুর হোসেনের ছেলে মো. লিটন (৪২), জুড়ী উপজেলার হরিরামপুর এলাকার মৃত. হারুন মিয়ার ছেলে আল-আমিন (২৫) এবং মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর এলাকার মৃত. মেহেরাব উল্লাহর ছেলে মো. শরীফ আহমেদ (২৭)।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত আসামিদের মোবাইল কোর্টের মাধ‍্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন