- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মৌলভীবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু দুজন। সন্ধ্যার দিকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন স্বজনরা।

পরে উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন