মৌলভীবাজারের লামুয়া গ্রামে সংঘর্ষ, নিহত ০২

মৌলভীবাজার জেলার লামুয়া গ্রামে নিজ এলাকায় প্রেমিকার হবু স্বামী বিকাশ মিশ্রের হামলায় প্রেমিক রায়হান মিয়া নামে ১ জনের মৃত্যু হয় এবং প্রেমিক রায়হান মিয়ার বন্ধুদের হামলায় প্রেমিকার হবু স্বামী বিকাশ মিশ্রের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন আমাদের প্রতিনিধি। নিহতদের পরিবারের সহিত যোগাযোগ করে আমাদের প্রতিনিধি জানতে পারেন লামুয়া গ্রামের নিলু মিশ্রের ষৌড়শী কন্যা স্বর্ণালী মিশ্র শর্মীর সহিত একই গ্রামের এলাইছ মিয়ার পুত্র রায়হান মিয়ার সহিত প্রেমের সর্ম্পক গড়ে উঠে। যার ফলে রায়হান মিয়া স্বর্ণালী মিশ্র শর্মীর বাড়ীতে বিবাহের প্রস্তাব দিলে স্বর্ণালী মিশ্র শমীর্র পিতা নিলু মিশ্র বিবাহের প্রস্তাব সরাসরি নাকচ করিয়া রায়হান মিয়ার পিতাকে অপমানিত করিয়া বাড়ী হইতে বাহির করিয়া দিয়া জৈনক বিকাশ মিশ্রের সহিত তদ্বীয় কন্যা স্বর্ণালী মিশ্র শর্মীর বিবাহের কথা-বার্তা পাকা করেন। ঘটনার দিন গত রবিবার রায়হান মিয়া তদ্বীয় প্রেমিকার বিবাহের কথা শুনিতে পাইয়া সাথে সাথে তার ৩/৪ জন বন্ধুু-বান্ধব কে নিয়া স্বর্ণালী মিশ্র শর্মীর বাড়ীতে গিয়া দেখিতে পান যে, জনৈক বিকাশ মিশ্রের সহিত তার প্রেমিকা স্বর্ণালী মিশ্র শর্মীর আর্শীবাদের আনুষ্টানিকতা চলিতেছে। তখন রায়হান মিয়া উক্ত অনুষ্টানে বাধা দেওয়ার চেষ্টা করিলে জনৈক বিকাশ মিশ্র রায়হান মিয়া কে বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে বিকাশ মিশ্র দেশীয় অস্ত্র বাঁশ দিয়া রায়হান মিয়ার মাথায় আঘাত করিলে সাথে সাথে রায়হান মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটাইয়া পড়েন। তখন বিকাশ মিশ্র রায়হান মিয়া কে এলোপাতাড়ি মারিতে থাকিলে তাহার বন্ধুু-বান্ধব রায়হান মিয়া কে রক্ষা করার জন্য আগাইয়া আসিলে বিকাশ মিশ্র তার বন্ধু সজীব খাঁনের উপর উপর হামলা চালায়। তখন সজীব খাঁন আত্ম রক্ষার্থে হাতের কাছে থাকা ২ ফুট লম্বা লোহার রড দিয়া বিকাশ মিশ্র কে আঘাত করে। বিকাশ মিশ্র উক্ত আঘাত প্রতিহত করার চেষ্টা করিলে অনাকাংঙ্খিত ভাবে বিকাশ মিশ্রের পেটে আঘাত প্রাপ্ত হইয়া মারাত্মক জখম হয়। পরবর্তীতে রায়হান কে তার বন্ধু-বান্ধবরা লাইফ লাইন হাসপাতালে নিয়া গেলে চিকিৎসারত অবস্থায় পরদিন সকাল ৮.৩০ ঘটিকায় সয়ম তার মৃত্যু হয় এবং বিকাশ মিশ্রকে তার পরিবার ও স্বর্ণালী মিশ্র শর্মীর পরিবার উদ্ধার করিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে। এই ঘটনাকে কেন্দ্র করিয়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রায়হান মিয়ার পিতা এলাইছ মিয়া বাদী হইয়া সংশ্লিষ্ট মৌলভীবাজার সদর থানায় স্বর্ণালী মিশ্র শর্মী ও নিলু মিশ্র কে আসামী করিয়া একটি হত্যা মামলা দায়ের করেন।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও.সি নিজাম উদ্দিন চৌধুরী রায়হান মিয়া ও বিকাশ মিশ্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। ও.সি বলেন প্রেম সংক্রান্ত বিষয় নিয়া এই ঘটনা ঘটিয়াছে। রায়হান মিয়ার পিতা মামলা করিয়াছেন। মামলাটি তদন্তাধীন আছে। আসামীদের কে গ্রেফতারের অভিযান চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন