ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান।প্রার্থীর সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা নায়েবে আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সল আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক।
