ক্রিকেট মাঠে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ভারতের উত্তরপ্রদেশের উন্নাও। বুধবার বিকেলে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি ম্যাচ চলাকালীন হঠাৎ এক ঝাঁক মৌমাছি খেলোয়াড় ও আম্পায়ারদের ওপর চড়াও হয়। মৌমাছির বিষাক্ত হুলের আঘাতে মাঠেই জ্ঞান হারান আম্পায়ার মানিক গুপ্ত। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌমাছির আক্রমণে মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়লে সবাই ছোটাছুটি শুরু করেন। আম্পায়ার মানিক গুপ্তকে যখন হাসপাতালে নেওয়া হচ্ছিলো, তখনো তার মুখ ও শরীরে অসংখ্য মৌমাছি আটকে ছিল। গুপ্ত চাড়াও মৌমাছির আক্রমণে অন্তত ১৫ থেকে ২০ জন ক্রিকেটার আহত হন। কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে।
