’মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের সম্পদ, শহীদ মিনারে অংশ গ্রহন কম আমি ব্যাতিত’


বিজয় দিবসে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে বীর মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহন কম দেখলাম যা মুক্তিযোদ্ধা সন্তান ও পরিবারের সদস্য হিসাবে কষ্ট পেয়েছেন,ব্যাতিত হয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান তৌহিদুল ইসলাম।

মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিজয় দিবসে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সন্তানের পক্ষে কথা গুলো বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে তিনি বলেন, সকালে বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ একা একাই ফুলের তোরা নিয়ে দাড়িয়ে ছিলেন, অথচ আগে আমার ছোট বেলায় দেখেছি বীর মুক্তিযোদ্ধাদের আজকের এই দিনে সবার অংশ গ্রহণে প্রানবন্ত হয়ে উঠেছিল কিন্তু আজকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের কম অংশ গ্রহণ করেন।

তিনি আরও বলেন, আমি বলতে চাই মুক্তিযোদ্ধাগন কোনো দলের নয় রাষ্ট্রের সম্পদ,আপনারা সকল সরকারী প্রোগ্রামে অংশ গ্রহণ করবেন। কেউ যদি কোনো ট্যাগ দিতে চায় তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের সাথে থেকে আন্দোলন করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংসদ নির্বাচন বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক, ওসি আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

মুক্তিযোদ্ধা সন্তান তৌহিদুল ইসলাম আরও বলেন, আপনারা আপনাদের অধিকার আদায়ের করবেন করে নিবেন। প্রশাসন মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান, প্রাপ্য দিবেন।  আপনারাও জাতীয় দিবসে অংশ গ্রহণ করবেন আগামী দিন গুলোতে সেই প্রত্যাশা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন