নাছির চৌধুরী-কেই চায় দিরাই-শাল্লার জনগন


সুনামগন্জ ২ দিরাই–শাল্লার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও সামাজিক পরিবর্তনের প্রশ্নে নাছিরের বিকল্প নেই বলে মন্তব্য করছেন স্থানীয় অনেক বাসিন্দা ও সচেতন মহল। তাদের দাবি, বিগত সময়ে এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, হাওর রক্ষা বাঁধের কাজ তদারকি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে নাছিরের সক্রিয় ভূমিকা দৃশ্যমান হয়েছে।

স্থানীয়রা জানান, হাওরবেষ্টিত এই জনপদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ও বন্যা নিয়ন্ত্রণ। এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন নাছির। বিশেষ করে দুর্যোগকালীন সময়ে দ্রুত সহযোগিতা ও উপস্থিতি তাকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে এসেছে।

তরুণ সমাজের একটি অংশ মনে করে, দিরাই–শাল্লাকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে হলে ধারাবাহিক নেতৃত্ব প্রয়োজন। তাদের ভাষ্য, পরিকল্পিত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞ নেতৃত্বই পারে স্থায়ী পরিবর্তন আনতে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। ব্যক্তি নয়, সমন্বিত প্রচেষ্টা ও জবাবদিহিতার মাধ্যমেই কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব। সেই সঙ্গে সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

সবমিলিয়ে দিরাই–শাল্লার উন্নয়ন প্রশ্নে নাছিরকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। এখন সময়ই বলে দেবে আগামী দিনে নেতৃত্বের পাল্লা কোন দিকে ঝুঁকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন