ডাঃ শামসুল ইসলাম
নিজেকে বদলানোর চেষ্টা করলে পৃথিবীর কোথাও আটকাতে পারবেনা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেের সহযোগী অধ্যাপক ও ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ শামসুল ইসলাম বলেছেন, নিজের প্রতি অনেক গুরুত্ব দিতে হবে। আসুন নিজেকে বদলাই। বদলানো খুবই কঠিন কাজ। আর এই কঠিন কাজ যে করতে পেরেছে পৃথিবীতে সেই সফল। যে জীবনে পরাজিত হয় নাই,সে জীবনে কিছুই করতে পারে নাই। তাই তোমাকে বদলানোর জন্য যদি তুমি চেষ্টা করো পৃথিবীর কোথাও তোমাকে আটকাতে পারবেনা। তিনি আরো বলেন, আগামী দিনেও এ আয়োজন যেন অব্যাহত থাকে।এ ধরনের আয়োজনে নিঃসন্দেহে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মানে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী একাডেমি মিলনায়তনে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি মাষ্টার সুহেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সোবাহদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন বিশ্বনাথের প্রধান উপদেষ্টা ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী,ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, রহিম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু।

আরো বক্তব্য রাখেন নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত মালাকার,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান,খাজাঞ্চী একাডেমি পরিচালনা পরিষদের সদস্য মোস্তাক আহমেদ মুস্তফা,শওকত আলী,বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য জিয়াউর রহমান, সদস্য আতিকুর রহমান।
একাডেমির শিক্ষার্থী সাফিউল ইসলাম তারেকের কোরআন তেলোয়াত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মোঃ শাফায়াত উল্লাহ ও স্বাগত বক্তব্য রাখেন খাজাঞ্চী একাডেমির শিক্ষিকা রেশমা বেগম

উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর ২০টি প্রাথমিক বিদ্যালয়, ৬টি কিন্ডারগার্টেন ও ৪টি ইবতেদায়ী মাদ্রাসাসহ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪০জন শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ গ্রেডে ২৩ জনকে বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তি প্রদান করেন আগত অতিথিগণ।এর আগে ফুল দিয়ে অতিথিদের বরণ করেন বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্যগণ।

বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন ও সফল করায় বাস্তবায়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য ও এর সাথে সংশ্লিষ্ট সকল এবং এলাকবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফিসহ তাদের পরিবার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন