- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বড়লেখায় নিসচার সচেতনতামূলক পথসভা
নিরাপদ সড়ক চাই এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার

নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, – এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৫’তম দিনে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার দক্ষিণভাগ বাজারের গুরুত্বপূর্ণ মোড়ে সড়ক দুর্ঘটনারোধ এবং যাত্রী, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পথসভার আয়োজন করা হয়।

পথসভায় নিসচা নেতৃবৃন্দরা বলেন, এক সময় দেশের মানুষ উপলদ্ধি করেন যে, সড়ক দুর্ঘটনা মনুষ্য সৃষ্ট। তারা মনে করতো ভাগ্যের লিখন। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিসচার প্রতিষ্ঠাতা মহানায়ক ইলিয়াস কাঞ্চনের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। বিগত ৩৩ বছর একমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবে সড়কের মরক থেকে কাঙ্খিত উত্তরণ সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তারা।

উপস্থিত অতিথিরা বলেন, নিরাপদ সড়ক চাই এখন আর সামাজিক আন্দোলনে থেমে নেই এটি এখন প্রতিটি মানুষের মৌলিক অধিকারে পরিনত হয়েছে। নিরাপদ সড়ক বাস্তবায়নে আমরা সকলে সর্বদা সোচ্চার অবস্থানে আছি এবং নিসচা সংগঠনের জন্য আমাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা অব্যাহত থাকবে।

আয়োজিত পথসভায় নিসচা বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে দেন দক্ষিণভাগ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল হক, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, বিএনপি নেতা আফাঙ্গ উদ্দিন, দক্ষিণভাগ মধ্যে বাজার সিএজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের আহবায়ক কমিটির ২নং সদস্য নিয়াজ আলী, ,ছাত্রদল নেতা সবুজ আহমদ, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রজমিয়তের সহ-সভাপতি হোসাইন আহমদ।

এছাড়াও বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জমির উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, কার্যনির্বাহী সদস্য প্রবিন্স সুচিয়াং প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন