- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নবীগঞ্জ যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি মাঠ থেকে রঞ্জন সূত্রধর (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার বাশডর গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রঞ্জন সূত্রধর বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত মাখন সূত্রধরের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাশডর গ্রামের সড়কের পাশের একটি মাঠে রঞ্জন সূত্রধরকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, শ্বশুরবাড়ির জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে রঞ্জন সূত্রধরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের পর রঞ্জন সূত্রধরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন