- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নবীগঞ্জ মশাল মিছিল প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগর দুই নেতা গ্রফতার

হবিগঞ্জের নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের কালিয়াভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামের মো. পিন্টু মিয়ার ছেলে মো. রাহুল আহমেদ এবং একই গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে মো. নিহাদ আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের ইমামবাড়ি রোড সংলগ্ন মান্দারকান্দি এলাকায় জড়ো হয়ে মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে রাহুল ও নিহাদকে হাতেনাতে আটক করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় নাশকতা প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন