নবীগঞ্জ থানার উদ্যোগে মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে নবীগঞ্জে হ পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে আউশকান্দি কিবরিয়া চত্তরে সামনে এ ড্রিল অনুষ্ঠিত হয়।

এতে নবীগঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন, সমন্বিত অভিযান পরিচালনা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা যাচাই ও প্রস্তুতি নিশ্চিত করতেই এ মহড়ার আয়োজন করা হয়। পরে শেরপুর রোডে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়।

এসময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত( ওসি) দুলাল মিত্র্যা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ যেন নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নবীগঞ্জ পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় নবীগঞ্জ পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন