নবীগঞ্জে ৫৫ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৫টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৫ হাজার টাকা। সোমবার উপজেলার বেরি বিল হাওরের জলাশয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নবীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়।
পরে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জালগুলো ধ্বংস করা হয়।
নবীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ জানান, জলজ সম্পদ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা জালগুলো আইন অনুযায়ী ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন