“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) ১২টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান ফেরদৌস এর সভাপতিতে ও পজিব পঃ কমকর্তা সাকিল আহমেদ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনির।তিনি বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সবাইকে সচেতন হতে হবে। নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা , রিপন চন্দ্র সরকার, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আশরাফউদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, এস আর চৌধুরী সেলিম, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইমদাদুল হক, একাডেমিক সুপার ভাইজার শাহানাজ ইসলাম, ইউনিয়ন সমন্বয়ক গ্রাম আদালত, রিংকু চক্রবর্তী প্রমুখ।
