নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলার কৃষি হলরুমে এক বিশেষ কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪মে) সকালে ব্র্যাক সিড ও অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা।

হবিগঞ্জ রিজওনের ব্র্যাক সিডের আর এস এম এর আনিছুর রহমানের সভাপতিতে ও হবিগঞ্জ রিজওনের ব্রাক সিডের ( TSO) মোঃ কামরুজ্জামান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, তিনি কৃষকদের উদ্দেশে বীজ আলু, হাইব্রিড ধান, ভুট্টা এবং বিভিন্ন সবজি বীজের আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এতে আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সম্পাদক সাগর আহমেদ ও ব্র্যাক সিডের (PDS) এর রুহুল আমিন সহ অনেক উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ রিজওনের ব্র্যাক সিডের আর এস এম আনিছুর রহমান বলেন, “উন্নত প্রযুক্তি ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমেই কেবল উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করা সম্ভব।” তিনি কৃষকদের বায়োপেস্টিসাইড ব্যবহার এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় প্রায় ৫২ জন স্থানীয় কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে আমন মৌসুমের জন্য উন্নত জাতের ‘হাইব্রিড ব্র্যাক ধান বীজ ১০ বিতরণ করা হয়। আধুনিক প্রযুক্তি ও ব্র্যাক সিডের পণ্য ব্যবহারে কৃষকরাও ইতিবাচক সাড়া প্রদান করেন।

আয়োজক সংস্থা আশা প্রকাশ করছে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়বে, যা দেশের সামগ্রিক কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন