- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নবীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন সার ডিলার পয়েন্টে ডিলার ও খুচরা বিক্রেতাদের গুদামে বিশেষ অভিযান করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রত্যায় হাশেম ।

বৃহস্পতিবার বিকালে ​অভিযানকালে ডিলার পয়েন্টগুলোয় সাধারণ কৃষকরা নিয়মিত ও ন্যায্য মূল্যে সার ও বীজ পাচ্ছেন কিনা তা সরেজমিনে যাচাই করা হয়। পাশাপাশি ক্যাশ মেমো যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করা হচ্ছে কিনা, স্টক ও বিক্রি রেজিস্টার ঠিকঠাক আপডেট করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। কৃষকরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সার পেতে পারেন, সে লক্ষ্যে বিক্রয় কেন্দ্রগুলোর মালিক ও ডিলারদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকালে ওসমানী রোডের ‘আলী স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সঠিকভাবে ক্যাশ মেমো সংরক্ষণ না করা এবং মজুত রেজিস্টারের সঙ্গে গুদামের সারের পরিমাণের অমিল পাওয়া যায়। এই অনিয়মের দায়ে ‘সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬’-এর ১২(১) ধারায় প্রতিষ্ঠানটিকে(দুই হাজার) টাকা জরিমানা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার( ভুমি) প্রত্যায় হাশেম​ ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃত্রিম সংকট তৈরি রোধ ও কৃষকের সুবিধার্থে সার ডিলার পয়েন্টগুলোতে এ ধরনের তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন