সভাপতি-মোশাহিদ, সেক্রেটারী সাইফুল ও সাংগঠনিক রুহুল নির্বাচিত
নবীগঞ্জে ফারিয়া’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ রবিবার (৫ জুলাই) জাকজমকপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত নবীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়।

১১২ জন ভোটারের মধ্যে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তবে কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্ধিতায় এম আর রনি রায়’কে নির্বাচিত হন। বাকী ৩ পদে ২ জন করে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে সভাপতি পদে মোশাহিদ ভ’ইয়া ৬৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মোঃ মশিউর রহমান চৌধুরী (৩৯ ভোট)। সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি শেখ শাফিউর রহমান পেয়েছেন ২৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রুহুল আলম রাজন ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ নাজমুল মহি আলম পেয়েছেন ২০ ভোট। সভাপতি ও সাংগঠনিক পদে ২টি ভোট বাতিল হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ম্যানাজার সংগঠনের আরিফুজ্জামান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব আহমেদ। সার্বিক সহযোগিতা করেন আহমদ রাজ। প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বড় সাকুয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, সহকারী প্রিজাইটিং অফিসার ছিলেন ভুবিরবাক স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মজিদ। সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতিতে প্রেসক্লাব ভবন উৎসবে পরিণত হয়।

নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সাবেক নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, মিশুক সমিতির সভাপতি আহমদ ঠাকুর রানা, সাংবাদিক সাগর আহমেদ, আলাল মিয়াসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নব-নির্বাচিত সভাপতি মোশাহিদ ভুইয়া বলেন, আজকের নির্বাচনের মাধ্যমে ফারিয়া’র দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি ঐক্যবদ্ধ ভাবে সংগঠনকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন