পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে নবীগঞ্জ পৌরসভায় দুস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় নবীগঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পৌরসভার পৌর প্রশাসক রুহুল আমিনের এর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ- ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া ও সহধর্মীণি সিমি কিবরিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সাইফুর রহমান, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) ইনর্চাজ মোনায়েম মিয়া, কৃষি অফিসার শেখ ফজলুল হক চৌধুরী মনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিম, উপজেলার ক্রীয়া কমিটির সাধারণ সম্পাদক মুকিদুর রহমান চৌধুরী সেলিম, পজিব প কমকর্তা শাকিল আহমেদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “পবিত্র ঈদুল আযহায় যেন কোনো পরিবার খাদ্যকষ্টে না ভোগে, সেজন্য তারেক রহমান সারা দেশের ন্যায় নবীগঞ্জ পৌরসভাতেও এই উপহার পাঠিয়েছেন। অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত সুফলভোগীদের তালিকা তৈরি করে এই চাল বিতরণ করা হচ্ছে।”
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৪ হাজার ৬ শত ২৫জন কার্ডধারী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে সরকারি এই চাল বিতরণ করা হয়। উৎসবের আমেজে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পৌরসভার নিম্নআয়ের মানুষজন।
চাল বিতরণকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
