নবীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সুধীজন ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ-এর সাথে নবীগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুধী সমাজ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল হক চৌধুরী মনি,নবীগঞ্জ থানারওসি (তদন্ত) দুলাল মিঞা, পল্লি বিদ্যুৎ এর ডিজি এম আসাদ্দুজ্জামান অনুজ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম,উপজেলা শিক্ষা অফিসার রিপন চন্দ্র দেব, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা,সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ,নবীগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লা,সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিক মিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী,উপজেলা সমাজ সেবা অফিসার বিদ্যুৎ দাস, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম,উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক সরফরাজ চৌধুরী, আবুল হোসেন আজাদ, নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামাল আহমেদ, আনসার প্রশিক্ষক রাজন মিয়া,ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, শেখ ছাদিকুর রহমান শিশু,সৈয়দ খালেদুর রহমান খালেদ,বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, আঃ রশিদ, হায়দার আলী খান,গজেন্দ্র দাশ, সাংস্কৃতিক কর্মী সাহেল আহমদ প্রমুখ।।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলে নবীগঞ্জের উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তারা নবীগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি ও সমস্যার কথা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। বিশেষ করে কৃষি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। নবীগঞ্জের বেশ কিছু জ্বলন্ত সমস্যা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। বিশেষ করে নদী থেকে অবৈধ বালু উত্তোলন, সরকারি জায়গা দখল, নবীগঞ্জ শহরে মাদকের আস্তানা, এবং রুদ্রগ্রাম থেকে আইনগাও রাস্তার কাজে অনিয়মের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। এ ছাড়া এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, জনস্বার্থ বিঘ্নিতকারী কোনো কাজ সহ্য করা হবে না। মাদক, জুয়া এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন। জনগণের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন