নবীগঞ্জ উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত মাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নবীগঞ্জ যোগল কিশোর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের বিতর্কের বিষয়বস্তু ছিল- “জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে”।
প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। এতে নবীগঞ্জ যোগল কিশোর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয় হীরা মিয়া গার্লস হাই স্কুল। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন নবীগঞ্জ যোগল কিশোর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দলনেতা আদীব আহমেদ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক শাহ ফুয়াদ ইমাম এবং আজমিরীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক বিদ্যুৎ কান্তি মজুমদার। মডারেটর হিসেবে ছিলেন নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রেজাউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক হবিগঞ্জের মো. কামরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, হীরা মিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক প্রদীপ রঞ্জন দাশ, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক ফাতেমা মোতালেব, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ লুৎফুর রহমান, নবীগঞ্জ যোগল কিশোর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জলি রায়, রাজীব দাস ও মেহেজাবীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
