- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নবীগঞ্জে মাদকবিরোধী অভিযান: তিন মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অভয়নগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে অভয়নগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তিনটি মামলা দায়ের করা হয়। অভিযানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রথম মামলায় একজনকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের কারাদণ্ড, দ্বিতীয় মামলায় একজনকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের কারাদণ্ড এবং তৃতীয় মামলায় একজনকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায় বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বাড়াতে প্রশাসন কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন