হবিগঞ্জের নবীগঞ্জে থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার গভীর রাতে অভিযানকালে বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামিকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত হয়ে পলাতক ছিলেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
