- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নবীগঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫

হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত চার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাতে নবীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে জিআর-১২৩/২৬ (নবী:) মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামি এবং নিয়মিত মামলার তদন্তে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-দেবপাড়া বাশডর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে ইকবাল হোসেন, আফাজ উদ্দিনের ছেলে আশক উদ্দিন (৩০), রাজন মিয়া (৩৭) ও এখলাছ উদ্দিন (২৬)। এছাড়া সমরগাঁও গ্রামের আকল মিয়ার ছেলে তারেক মিয়া (২০) কে নিয়মিত মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারের পর পাঁচজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন