- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের দাফন সম্পন্ন


​নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (মুতি) আর নেই (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ৮৬ হয়েছিল।

তিনি হলেন উপজেলা আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের। ওনার ৩ সন্তান রয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (মুতি)-এর প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুরে ​মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

​দাফনের পূর্বে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) প্রত্যায় হাশেম এর পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদর্শন করা হয়। এসময় নবীগঞ্জ থানার তদন্ত (ওসি) দুলাল মিত্র্যা সহ পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে সশস্ত্র সালাম প্রদান করে। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

​উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আব্দুর রশিদ (মুতি)-এর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি ছিলেন একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক মানুষ।

​মরহুমের জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন