- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নবীগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নবীগঞ্জ উপজেলা শাখা।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে নতুন বাজার মোড় ট্রাফিক পয়েন্টে পথসভায় মিলিত হন নেতাকর্মীরা।

নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মুরশেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যে শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি আহমদ ঠাকুর রানা, সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু, এতে উপস্থিত ছিলেন, আলী হোসেন, আজিম উদ্দিন, আব্দু রুপ, বকুল মিয়া,এস ডি মিন্টু,আঃ আউয়াল, জামাল উদ্দিন, খালেদ মিয়া মতিউর রহমান,জুয়েল প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, “একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশ ও জাতিকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশকে পেছনের দিকে ঠেলে দিতেই এই চক্রান্ত। কিন্তু জাতীয়তাবাদী শ্রমিক দল রাজপথে থেকে অতীতেও যেমন সব ষড়যন্ত্র নস্যাৎ করেছে, ভবিষ্যতেও সাধারণ জনগণকে সাথে নিয়ে সকল অপতৎপরতা রুখে দাঁড়াবে।” ​বক্তারা সতর্ক করে বলেন, অবিলম্বে এসব পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বন্ধ না করা হলে শ্রমিক সমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন