সিলেটের জৈন্তাপুর উপজেলায় ইজারাবিহীন নদী থেকে অবৈধভাবে বালু,পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীর তীরবর্তী এলাকার বসতভিটা, ফসলি জমি ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।বিগত কয়েক বছর ধরে লীজবিহীন রয়েছে রাংপানি নদী।কাগজে কলমে লীজবিহীন থাকলে ও একদিন ও বন্ধ হয়নি বালু পাথর উত্তলন কাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে জৈন্তাপুর উপজেলাধীন রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু,পাথর উত্তোলন করে আসছে বলে অভিযোগ রয়েছে। অপরিকল্পিতভাবে প্রতিদিন শতশত বারকি নৌকা তুলে বালু পাথর। অবৈধবালু,পাথর উত্তোলনের ফলে নদীর তীর ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীসংলগ্ন এলাকার বসতবাড়ি ও কৃষিজমি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বালু,পাথর উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে শত শত পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক জানান আমরা অসহায় রাগব বোয়ালরা বাালু পাথর উত্তলন করে ফসলী জমি গাছ গাছালী মানচিত্র হতে বিলীন করে নিয়ে যাচ্ছে।কেহ বাঁধা দিল ঘটে বিপত্তি আসছে হুমকি দামকি। এই অবস্হা চললে আমরা বসত ভিটা হারা হয়ে যাব।প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া কোন উপায় নেই।
স্থানীয় সচেতন মহল অবৈধ বালু পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নদী ও কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ বালু,পাথর উত্তোলন বন্ধ করবে এবং তাদের বসতভিটা ও ফসলি জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
রাংপানি নদীর অবৈধ বালু পাথর উত্তলনের বিষয় জানতে চাইলে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, উপজেলা প্রশাসন নিয়মিত নদীটিতে মোবাইল কোর্ট করে আসছে।এবং এই অভিযান অব্যাহত থাকবে।
