- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?

মন্ত্রিপরিষদ বিভাগে বড়ো রদবদল হচ্ছে। নতুন করে মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন চারজন।

এ ছাড়া পাঁচটি মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাওয়া চারজন হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

নতুন চারজনের মধ্যে আবদুল মঈন খানকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এ ছাড়া সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হতে পারে।

শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছে। তবে আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের কাজের আরো গতি আনতে পাঁচ মন্ত্রণালয়ে পরিবর্তনে রদবদল হতে পারে।

সূত্রের তথ্য অনুযায়ী, বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও রদবদলের কথা চিন্তা করছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। আজ সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভা নতুন সদস্যদের শপথ হবে। দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন