ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বুধবার বিকেলে অবৈধভাবে মরা চেলা নদীতে বালু উত্তোলন করার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বালু উত্তোলনের ফলে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন নির্মিত রোপওয়ের (রজ্জুপথ) ঝুকিপূর্ণ টাওয়ার (ট্র্যাসেল) ও স্থান পরিদর্শন করেন।
মরা চেলা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ সম্পদ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসময় তিনি বলেন নিজস্বার্থে কেউ রাষ্ট্রীয় সম্পদ ধংশ করতে পারবেনা। এসময় তিনি এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মোজাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, বিট কর্মকর্তা কে বিএম ফেরদৌস, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ছাতক থানা পুলিশ, বন বিভাগের কর্মকর্তা সহ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, ছাতক সিমেন্ট ফ্যাক্টরির উপ মহা ব্যবস্থাপক কামরুজ্জামান শেখ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আনোয়ার হোসেন, উপ ব্যবস্থাপক (নিরাপত্তা) মনিরুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান, ফ্যাক্টরির সিবিএ বি- ৮০’র সেক্রেটারি শফি উদ্দিন, সিসিএফ সমবায় সমিতির সভাপতি রেজাউল করিম রাজু, আনসার পিসি মনু মিয়া এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সরকারি সম্পদ রক্ষায় এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন প্রশাসন-কে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সাথে মরা চেলা নদী এলাকায় নৌ-পুলিশের টহল জোরদার করতে এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য ছাতক সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
