- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

অগ্নিকাণ্ডে সর্বস্বহারা পরিবারের পাশে ‘স্মাইলিজ চ্যারিটি’ ইউকে

সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের বৃহত্তর আটগ্রাম এলাকার নওয়াগ্রামের পীরকোণার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন যুক্তরাজ্য প্রবাসী, আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন ‘স্মাইলিজ চ্যারিটি’ ইউকে’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি মাওলানা মুজিবুল ইসলাম তাপাদারের উদ্যোগ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে পরিবারের ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো-দিনমজুর ডালু মিয়া, রুসনা বেগম। অগ্নিকাণ্ডের পর থেকে তারা অন্যের ঘরে আশ্রয় নিতে বাধ্য হন। আর্ত মানবতায় কাজ করা সংস্থা স্মাইলিজ চ্যারিটি’ ইউকে’র দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করে।

সংগঠনের পক্ষ থেকে স্মাইলিজ চ্যারিটি’ ইউকে’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার সেলিমসহ কয়েকজন প্রতিনিধি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কাজ চলছে।

গত ১৩ অক্টোবর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁর বসতঘরসহ আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, কাপড়চোপড় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার,(২১ অক্টোবর) উদ্যোগে গত বছর যুক্তরাজ্যভিত্তিক সংগঠন স্মাইলেজ ইউকে রুসনা বেগমকে একটি টিনের ঘর নির্মাণ করে দিয়েছিল। সেই ঘরটিই ছিল তাঁর শেষ আশ্রয়। দুর্ভাগ্যজনকভাবে আগুনে সেটিও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নতুন ঘর, চৌকি, লেপ-তোষকসহ প্রয়োজনীয় আসবাবপত্র উদ্যোগ গ্রহণ করেন।

নতুন ঘর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা আবেগাপ্লুত হয়ে মানবিক এই সহায়তার জন্য ‘যুক্তরাজ্য প্রবাসী, আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন ‘স্মাইলিজ চ্যারিটি’ ইউকে’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি মুজিবুল ইসলাম তাপাদারসহ প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন