- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ঐতিহাসিক পানাম নগরী ঘুরে মুগ্ধ রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক পানাম নগরী ঘুরে দেখে বাংলাদেশের সমৃদ্ধ বাণিজ্যিক ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপত্যের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। তিনি সেখানকার প্রাচীন বণিকবাড়ির স্থাপত্য ও সূক্ষ্ম কারুকাজের কথা তুলে ধরেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইউএস এম্বাসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশংসা করেন।

পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘পানাম নগরীর পথে পথে যেন জীবন্ত হয়ে ওঠে বাংলাদেশের বাণিজ্যের অতীত! সোনারগাঁয়ের ঐতিহাসিক বণিকবাড়িগুলো ঘুরে দেখছি, যেখানে রাজকীয় স্থাপত্য আর সূক্ষ্ম কারুকাজের ছোঁয়ায় ফুটে ওঠে এ দেশের সমৃদ্ধ বাণিজ্যিক ঐতিহ্যের এক মনোমুগ্ধকর ইতিহাস।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন