অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না-ওসি শরীফ আহমেদ

অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।

রবিবার বিকালে লাখাই থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। লাখাই উপজেলার আইন শৃঙ্খলা, দাঙ্গা, মাদক, জুয়া ও নারী নির্যাতন রোধ করতে হলে জনপ্রতিনিধি,রাজনৈতিক,সুশীল সমাজ ও সাংবাদিক সহ সকলের ঐক্য বদ্ধ প্রয়াসের মাধ্যমে এ উপজেলা কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

রবিবার বিকালে বামৈ ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে বামৈ ইউনিয়ন বিট পুলিশের এসআই নুরুল ইসলাম মোল্লার পরিচালনায় বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোঃ ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, মুক্তি যোদ্ধা ডিগ্রি কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক সাকিব আহমেদ,বামৈ বড় বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক জানু মিয়া প্রমুখ।

সভায় বক্তারা লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের পাশে থেকে সার্বিক সহযোগিতা আশ্বাস দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন