- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

অসচ্ছল যুবদের মধ্যে ১০টি সেলাই মেশিন বিতরণ করবে সিলেট কল্যাণ সংস্থা

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬, সিলেট কল্যাণ সংস্থার প্রথম কর্মীসভা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলে ২য় প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৪০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ৩য় প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৪১তম সাপ্তাহিক সভার তারিখ নির্ধারণ করা হয়। সভায় সিলেট কল্যাণ সংস্থার পক্ষ থেকে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে সেলাই প্রশিক্ষণ গ্রহণকারী অসচ্ছল ১০ জন যুবদের মধ্যে ১০টি সেলাই মেশিন এবং সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে লটারী করে জামাল আহমদ, শংকর বিশ্বাস, সুহেল মিয়া, মোহাম্মদ আব্দুস সালাম, দিলীপ আচার্য্য, মোঃ আল-আমিন আহমদ, মোহাম্মদ আব্দুল লতিফ, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, দিপক কুমার মোদক বিলু ও শ্রীকান্ত দাস এর মাধ্যমে সেলাই মেশিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। ১ নভেম্বর রবিবার উপলক্ষ্যে গৃহীত কর্মসূচী সফলে ও সাংগঠনিক কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, এম.এ আলী জালালাবাদী, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিতাব, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, মোঃ জালাল উদ্দিন, সুহেল মিয়া খান, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক মোঃ ফরিদ আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মহসিন উদ্দিন সুমন, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সহ-যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ জহির আহমদ, মোঃ সুবাব মিয়া, মোঃ মকসুদুল হাসান, ময়নুর রহমান চৌধুরী, দিলীপ আচার্য, শ্রীকান্ত দাস, শেখ তাসলিমা আলী হেনা, শেখ আলিমা বিনতে আলী সুইটি, মোছাঃ লুনা বেগম, ইয়াছমিন আক্তার, মোছাম্মাত নাজমিন বেগম, সুফিয়া বেগম, মোছাঃ মাহমুদা বেগম, মজলুফা জান্নাত মাসহুদা, মোছাঃ রুমি বেগম, নিখিল সরকার, এখলাছুর রহমান, মোঃ আব্দুল লতিফ, গাজী আলমগীর, আকতার সাদিক চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রাহিম, তানজিদ আহমদ আনন্দ, মোঃ এমদাদুল হক চৌধুরী মামুন ও শুকরি জান্নাত সিনতিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন