বিগত ০৪/০১/২০২৫ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলাস্থ ওসমানীনগর উপজেলার সভাপতি ডাঃ জাবেদ আহমদ খান ও সাধারণ সম্পাদক তবারক হোসাইন এর অনুমোদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলাস্থ ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়ন শাখার ১১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি আকদ্দছ আলী, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সহ-সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক পাপ্পু আহমদ, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক পাভেল আহমদ, অর্থ সম্পাদক আশরাফ আহমদ, প্রচার সম্পাদক জামিল আহমদকে অন্তর্ভূক্ত করা হয়।
