ওসমান হাদীর মৃত্যুতে শাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় ফোরামের নেতারা বলেন, “শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শাবিপ্রবি শাখার জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একইসাথে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ফোরামটির নেতৃবৃন্দ।

ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক বলেন, “শরীফ ওসমান হাদী ছিলেন একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ কায়েমের এক সাহসী কণ্ঠস্বর। খুবই অল্প সময়ই অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে তাঁর অবস্থান তরুণদের জন্য আগামীর বাংলাদেশ নির্মাণের পথপ্রদর্শক হয়ে থাকবে। তাঁর এ চলে যাওয়া দেশ ও দেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন