অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লাখাইয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোড়াকরি সিএনজি স্ট্যান্ডের লাইনম্যান কে জরিমানা করা হয়েছে।

সোমবার (৮জুন) বিকাল ৩ ঘটিকার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

সূত্রে জানা যায় বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের ফরহদা মিয়া মোড়াকরি সিএনজি ষ্ট্যান্ডের লাইনম্যান কে সড়ক পরিবহন ২০১৮ এর ৮০ ধারার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ সহ একদল পুলিশ।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম লাখাই উপজেলায় কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করা হলে উপজেলা প্রশাসন কে অবগত করার আহবান জানান এবং এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন